1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

ময়মনসিংহে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মো আসাদুজ্জামান আসাদ,ময়মনসিংহ প্রতিনিধি

কোনও মাত্রাই নিরাপদ নয়, সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে ইউনিসেফ-এর সহযোগিতায় ময়মনসিংহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।শুক্রবার বিকেল ৪টায় টাউন হল মোড় থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল ৫টা ৩০ মিনিটে ব্যাটবল চত্বরে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়। এ কার্যক্রমে ৪০ জনের বেশি অংশগ্রহণ করেন — যাদের মধ্যে ছিলেন ইয়ুথনেট গ্লোবালের স্বেচ্ছাসেবী, পিওর আর্থ ও ইউনিসেফের প্রতিনিধি, বিভিন্ন যুব ও সুশীল সমাজ সংগঠন, স্থানীয় এনজিও, শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড — এবং মুখর ছিল “সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে”সহ নানা স্লোগানে। উপস্থিতরা জানান, সিসা দূষণের বিপর্যয় থেকে শিশু ও জনস্বাস্থ্য রক্ষায় জরুরি ভিত্তিতে আইন প্রয়োগ ও মনিটরিং জোরদার করার এখনই সময়।অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশে প্রায় ৬০ শতাংশ শিশু উচ্চমাত্রার সিসা দূষণের ঝুঁকিতে রয়েছে — যার ফলে শিশুদের মেধা ও স্বাস্থ্যের ভয়াবহ ক্ষতি হচ্ছে। একইসঙ্গে গর্ভবতী নারী ও প্রাপ্তবয়স্কদের জন্যও সিসা ব্যাপক ঝুঁকি তৈরি করছে।বক্তারা জোর দিয়ে বলেন — “সিসা দূষণ রোধে সব মহলের সমন্বিত ও জরুরি উদ্যোগ ছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা সম্ভব নয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট