1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

নন্দীগ্রামে বিএনপির ৩১ দফার প্রচারে ঘরোয়া মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :  মোঃ তানসেন আলী মন্টু 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গ্রামীণ জনপদে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও প্রচারণার তৎপরতা বাড়াতে ঘরোয়া মতবিনিময় করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের প্রচারণায় তৎপর হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতারা।

গতকাল শনিবার উপজেলার কুমিড়া পুন্ডিতপুকুর নতুন কুড়ি মডেল কেজি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ঘরোয়া মতবিনিময় করা হয়েছে। বক্তব্য দেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন ও সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু।

নেতারা বলেন, বগুড়া-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নির্দেশে গ্রামীণ জনপদে ছুটছে নেতাকর্মী। নিয়মিত উঠান বৈঠকে উপস্থিত হচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। ৩১ দফার লিফলেট বিতরণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে আস্থা রাখার আহ্বান জানানো হচ্ছে।

উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মতিউর রহমান মুসা, কোরবান আলী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বাচ্চু, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মীর এমরান হোসেন সাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট