1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

বন্দরে ডাকাতি প্রস্তুতি মামলায় ২ জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি :  বন্দরে ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার চৌরাপাড়া এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে মিনহাজ (২৩) ও একই এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে ইয়াছিন (২৩)। ধৃতদের বুধবার (২২ অক্টোবর) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৪০(৮)২৫ নং ডাকাতি প্রস্তুতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গত বুধবার (২১ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টায় বন্দর থানার দেওয়ানবাগস্থ বন্দর স্ট্রিল মিলের গেইটের সামনে রাস্তার উপরে ডাকাতি প্রস্তুতি ঘটনাটি ঘটে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত রোববার রাত দেড় টার দিকে একদল ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্র সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদপুরের দেওয়ানবাগ এলাকায় অবস্থিত বন্দর স্টিল মিলে সামনে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদ পেয়ে টহল পুলিশের তিনটি টিম ঘটনাস্থালে আসলে ওই সময় সংঘবদ্ধ ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। গ্রেপ্তারকৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করে। তারা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বন্দরসহ দেশের বিভিন্নস্থানে ডাকাতির পাশাপাশি সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট