1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

ফুলপুরে জমি নিয়ে বিরোধ: কোকাইলের হাজি আবুল হাসেমের অভিযোগ, প্রতিপক্ষের দাবি ভিত্তিহীন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

রবিউল হক বাবু, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০ নং বওলা ইউনিয়নের কোকাইল এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে হাজি মো. আবুল হাসেম (মুন্সি) থানায় লিখিত অভিযোগ দেন এবং এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের অবহিত করেন। সরেজমিনে গেলে জানা যায়, অভিযোগের বিষয়টি নিয়ে হাসেম মিয়ার সঙ্গে স্থানীয় মো. শামীম ও আলীম উদ্দিন গংয়ের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। স্থানীয় সালিশ বৈঠকে হাসেম মুন্সি তার দাবিকৃত জমির কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি বলে জানান উপস্থিত ব্যক্তিরা। তবে সাংবাদিকদের ক্যামেরার সামনে অভিযুক্ত শামীম মিয়া য়ার জমির কাগজপত্র দেখান। ঘটনার একপর্যায়ে হাসেম মুন্সি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। পুলিশ ঘটনাস্থলে এসে অনুসন্ধান চালালেও অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় পরে ঘটনাস্থল ত্যাগ করে। সাংবাদিকরাও সরেজমিন অনুসন্ধান শেষে ফিরে আসেন।
এলাকাবাসীর মতে, “দীর্ঘদিন ধরেই এই জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। প্রশাসনিকভাবে বিষয়টির সুষ্ঠু সমাধান এখন জরুরি হয়ে পড়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ সম্পত্তিটি ক্রয়কৃত ১০০ শতাংশ জমি, যার অবস্থান কোকাইল ২য় খন্ড, ১০ নং বওলা ইউনিয়ন, ফুলপুরে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে প্রশাসন যেন বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি করে এলাকাবাসীকে দীর্ঘদিনের এই বিরোধ থেকে মুক্তি দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট