1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

ঝিনাইগাতীতে ইউএনও’র উদ্যোগে মুরগির দোকান স্থানান্তর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে ব্রয়লার মুরগি দোকান এবং বিভিন্ন খাদ্যপণ্যের দোকান পাশাপাশি থাকায় দুর্গন্ধ ও ছিটকে পড়া বর্জ্যের কারণে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছিল। এতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিক্রেতা ও ক্রেতারা দুর্গন্ধে ভোগান্তি পোহাতেন।

বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের দীর্ঘদিনের এই দাবি ও অভিযোগের প্রেক্ষিতে ব্রয়লার মুরগি দোকান স্থানান্তর করার উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। পরে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ব্রয়লার মুরগী বিক্রেতাদের দোকানগুলো বাজারের একটি শেড ঘরে স্থানান্তর করেন। এতে করে বাজারের মূল অংশে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফিরে আসে। এই উদ্যোগ গ্রহণ করায় প্রশংসায় ভাসছেন ইউএনও।

বাজারের খাদ্যপণ্যের ব্যবসায়ী সোলাইমান বলেন, একই জায়গায় খাদ্যপণ্যের ও ব্রয়লার মুরগীর দোকান থাকায় দুর্গন্ধে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছিল। ইউএনও মহোদয়ের উদ্যোগের জন্যে অনেক স্বস্তি পাচ্ছি আমরা।

রামেরকুড়া এলাকার বাসিন্দা মো. মোশারফ হোসেন বলেন, বাজার ব্যবস্থাপনায় এই ধরনের উদ্যোগ গ্রহণ করায় ইউএনও মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মুরগীর বাজার স্থানান্তর করার উদ্যোগকে সময়োপযোগী এবং সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা।

বণিক সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান খান বলেন, ব্রয়লার মুরগি দোকান এবং বিভিন্ন খাদ্যপণ্যের দোকান পাশাপাশি থাকায় দুর্গন্ধ ও ছিটকে পড়া বর্জ্যের কারণে ্কটি অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হতো। এই ব্যবসাপ্রতিষ্ঠানগুলো স্থানান্তরের জন্য দীর্ঘদিনের দাবি ছিল ব্যবসায়ীসহ সাধারণ মানুষের। এখন বাজারের মূল অংশে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফিরে এসেছে।

এ বিষয়ে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, বাজারের পরিবেশ রক্ষা করা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। জনগণের স্বার্থে আমরা সবসময় কাজ করে যাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট