1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

খুলনায় নিমকো’র আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ে খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক বিভাগীয় কর্মশালা ২০ অক্টোবর (সোমবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান। সভাপতির বক্তৃতায় মহাপরিচালক বলেন, দেশের প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদানের মাধ্যমে টাইফয়েড জ¦র থেকে শিশুদের সুরক্ষিত করার বৃহৎ কর্মযজ্ঞ চলছে। এই টিকাদান ক্যাম্পেইন সফল করতে সাধারণ মানুষের মাঝে টিকা গ্রহণের গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনেক বেশি। জনমত গঠন ও জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম বিশেষ ভূমিকা রাখতে পারে। মূলধারার গণমাধ্যমগুলোয় প্রকাশিত সংবাদকে সাধারণ মানুষ গুরুত্বের সাথে বিশ^াস করে থাকে। কারণ, এসকল মিডিয়াগুলো সবসময় জাতির বিবেক হিসেবে কাজ করে। তিনি বলেন, টিকা বিষয়ে অভিভাবকদের সচেতন করা ও টিকাদান প্রক্রিয়ার কোন সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে তা মিডিয়ার মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষ-সহ সবার সামনে নিয়ে আসতে গণমাধ্যমকর্মীরা ভূমিকা রাখতে পারেন। একই সাথে ইলেক্ট্রনিক মিডিয়ায় বিভিন্ন অনুষ্ঠান-টকশোর মাধ্যমে জনগণকে সচেতন করার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন সুস্থ জাতি ও ভবিষ্যতের উন্নত বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। গণমাধ্যমকর্মীরা তাদের ইতিবাচক লেখনির মাধ্যমে টিকাদান বিষয়ে জনসাধারণের মনোজগতে থাকা অন্ধ বিশ^াস দূর করতে পারেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত বলেন, বাংলাদেশের ইপিআই কর্মসূচি বিগত কয়েক দশকধরে বিশ^ব্যাপী প্রশংসিত হচ্ছে। চলমান টিকাদান ক্যাম্পেইনও সফল হবে বলে আশা করা যায়। টাইফয়েড টিকা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় প্রচার হওয়া মিথ্যা তথ্যের মোকাবেলায় মূলধারার গণমাধ্যমকর্মীদের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ মুজিবুর রহমান ও ইউনিসেফ এর খুলনা চিফ মোঃ কাউসার হোসেন। স্বাগত বক্তৃতা করেন নিমকোর পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাববী এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের ন্যাশনাল ইউপিআই কনসালট্যান্ট ডা. তাপস কুমার হালদার। এসময় সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সহ স্থানীয় ৬০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট