1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

.আসন্ন নির্বাচনে রিকশা মার্কায় ভোট চাইলেন মুফতি মুশতাক আহমাদ ফারুকী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: সিয়াম আরাফাত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস, ভাবখালি ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেলে ভাবখালি ইউনিয়ন পরিষদ চত্বরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মুশতাক আহমাদ ফারুকী। তার বক্তব্যে তিনি বলেন, “বিদ্যমান দুর্নীতিগ্রস্ত ও শোষণমূলক ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ সমাজ গঠন করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠার জন্য খিলাফাহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।” তিনি আসন্ন নির্বাচনে গণমানুষের মার্কা রিকশা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ইসলামী দলগুলোর মধ্যে যদি ঐক্য গড়ে ওঠে, তবে প্রয়োজনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে জোট মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন। বৈঠকে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মুফতি আব্দুস সালাম ও মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াসিন আনন্দপুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ভাবখালি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোবারক হোসেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর ও ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত জনতা আগামী নির্বাচনে রিকশা মার্কায়।ভোট দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠক শেষে মাগরিবের নামাজ আদায় করে সীডস্টোর বাজারে গণসংযোগে অংশ নেন মুফতি মুশতাক আহমাদ ফারুকী এবং খেলাফত মজলিসের বাণী সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট