1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

মান্দার জোতবাজারে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে জনস্রোত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

আল আমিন নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর মান্দা উপজেলার ১০ নং নুরুল্ল্যাবাদ ইউনিয়নের জোতবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমির খন্দকার মুঃ আব্দুর রাকিবের নেতৃত্বে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এ গণসংযোগে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন, যা এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার মুঃ আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আমির ডাঃ মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান মাস্টার জায়দুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ফারহাদ হোসেন, শিবির সভাপতি রোমান ইসলাম, শিবির নেতা ফাহিম ইসলামসহ জামায়াত ও শিবিরের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন,

> “জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি বা অশ্লীল কর্মকাণ্ডে জড়িত নয়। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে এবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন। এবারের বিজয়ের প্রতীক হবে দাঁড়িপাল্লা—ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট