1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

ঝিনাইগাতীতে র‌্যাবের পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১৪, জামালপুর ক্যাম্প (সিপিসি-১) কর্তৃক পরিচালিত ৩ টি পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩ জন মাদক মামলার আসামী এবং ১ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ অক্টোবর বিকেলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও পশ্চিমপাড়া তিনানী–ঝিনাইগাতী সড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ আলমগীর (২৪ ) ও মোঃ রিপন (২০ ) কে ১২ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা।

অপরদিকে, একই দিন রাতে গাজীপুরে যৌথ অভিযানে গাজীপুর জেলার বাসন থানার হারিকেন এলাকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো: রাকিব ওরফে ডিপজল (২০)–কে গ্রেফতার করা হয়।

অপর দিকে, ১৭ অক্টোবর রাতে র‌্যাব-৩ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে জামালপুর জেলার ইসলামপুর থানার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মজিবুর রহমান ওরফে সেলিম (৪৫)কে গ্রেফতার করা হয়। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার কৃষ্ণনগর কাঠমা পূর্বপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।গ্রেফতারকৃত চার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট