1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

বগুড়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জনস্বার্থে মানববন্ধন 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

বগুড়া : জেলা প্রতিনিধি

বগুড়ায় ভেজাল খাদ্য পণ্য বিক্রি ঠেকাতে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করার তাগিদ দিয়েছেন খাদ্য অধিকার নেতারা। তারা বলেছেন, পাইকার দোকানসহ গোডাউনে জেলা প্রশাসন অভিযানে তৎপর হলে ভেজাল খাদ্য পণ্য বিক্রি হ্রাস পাবে এবং ক্রেতারা সচেতন হবেন। 

গতকাল বৃহস্পতিবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করে খাদ্য অধিকার বাংলাদেশ। প্রচারাভিযানে- সবার জন্য প্রয়োজনীয় খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই, সামাজিক সুরক্ষা কর্মসূচির বরাদ্দ বাড়াও, খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমাও- প্রতিপাদ্যে জমায়েত করা হয়। 

বগুড়া জেলা খাদ্য অধিকার সহ-সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুম্মানা খাতুন রুমা, জাহেদুর রহমান জাহেদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার, মেহেরুননেছা মেরী, আবুল হাসনাত খসরু, আজাহার আলী, নিরব প্রমূখ। 

বক্তারা বলেন, দেশের প্রত্যেক নাগরিকের খাদ্য প্রাপ্তির নাগরিক অধিকার ও ভেজালমুক্ত খাদ্য খাওয়ার অধিকার রয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে, অতি লাভের আশায় বগুড়ায় বিভিন্ন খাদ্য পণ্যের ডিলার ও ব্যবসায়ীরা পণ্যে ভেজাল দিচ্ছে। এতে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভেজাল পণ্য বিক্রি করে ক্রেতাদের শারীরিক নানা জটিলতা সৃষ্টির পথ তৈরি করছে। এ অবস্থায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তৎপর পদক্ষেপ নেওয়া উচিত। নিয়মিত মনিটরিং হলে ভেজাল পণ্য বিক্রি অনেকাংশে হ্রাস পাবে এবং ক্রেতারাও সচেতন হবেন। অন্যথায় খাদ্য অধিকার বাংলাদেশ জনস্বার্থে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট