1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

শেরপুরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে জামায়াতের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ আনোয়ার হোসেন শেরপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় শেরপুরেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদানসহ পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর বুধবার সকাল ১০ টায় ডিসি গেইটের সম্মূখে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন এর সভাপতিত্বে ও সেক্রেটারি ডা.হাসানুজ্জামান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য
রাখেন,জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ও শ্রীবরদী-ঝিনাইগাতী ৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল, কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসেন, সূরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবাহান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জামায়াতের রুকন এডভোকেট আশেকুজ্জামান বুলবুল সহ আরো অনেকে।

জামায়াতের ৫ দফা গণদাবী সমূহ হলো: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাদ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট