1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

বিশ্ব হাত ধোয়া দিবস পালনে দাকোপে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

“পরিষ্কার হাতে গড়ি নিরাপদ বিশ্ব ,হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে-এর সহযোগিতায় দিবসটি বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ চালনা এন সি ক্লু বার্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাত ধোয়া প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শামীউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত দিপ্পল বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা মৌসুমী আক্তার, পলাশ মন্ডল, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী রানী গাইন, সহকারী শিক্ষক পল্লব বিশ্বাসসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সভায় অতিথি প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“হাত ধোয়া শুধুমাত্র একটি অভ্যাস নয়, এটি আমাদের সুস্থতার এক অবিচ্ছেদ্য অংশ। পরিষ্কার হাতে খাবার গ্রহণ ও দৈনন্দিন কাজের মাধ্যমে আমরা নানা রোগ-বালাই থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারি।” অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কলমে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। পরবর্তীতে একটি বর্নাঢ্য র‌্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে চালনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট