1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নরসিংদীতে “জিনের বাদশা” কবিরাজ মান্নানের প্রতারণা — ভিজিট ৫০০ থেকে ১০০০ টাকা সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী

নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় “জিনের বাদশা” নামে পরিচিত কবিরাজ মান্নান দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তার কাছে চিকিৎসা নিতে গেলে তিনি ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ভিজিট ফি আদায় করেন, অথচ এসব চিকিৎসার কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসাগত ভিত্তি নেই।

স্থানীয়রা জানান, মান্নান নিজেকে “জিনের বাদশা” পরিচয়ে বিভিন্ন রোগের চিকিৎসা, ভাগ্য বদল ও পারিবারিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। কিন্তু এসবের কোনো ফল না পেয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। এ ব্যাপারে ভুক্তভোগী ফাহিম মিয়া জানান প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে মান্নান কবিরাজ এর কাছে গেলে জিন দিয়ে বশ করে প্রেম-ভালোবাসা করে দেবে বলে আমার কাছ থেকে 5000 টাকা নিয়েছেন পরবর্তীতে কোন কাজ হয়নি আমি তার বিচার চাই

এ বিষয়ে সাংবাদিকরা তার বক্তব্য নিতে গেলে মান্নান বলেন,

“আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। আমি আর কবিরাজি করবো না।”

এদিকে এ বিষয়ে নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম বলেন,

“কবিরাজি নামে এ ধরনের প্রতারণার কোনো বৈধতা নেই। চিকিৎসা প্রদান ও অর্থ গ্রহণ আইনগতভাবে অপরাধ। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল বলছেন, দ্রুত প্রশাসনিক উদ্যোগ নিয়ে এ ধরনের প্রতারণা বন্ধ করা দরকার, যেন সহজ-সরল মানুষ আর প্রতারিত না হয়।

শেষ কথা:
“জিনের বাদশা” কবিরাজির নামে প্রতারণা এখন সমাজের এক নীরব বিষফোঁড়া। এ থেকে মুক্তি পেতে দরকার জনসচেতনতা ও প্রশাসনের কঠোর নজরদারি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট