1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

দাকোপের বটবুনিয়ায় দুই দিনেও মেরামত হয়নি ঢাকী নদীর বাঁধ পরিদর্শনে খুলনা জেলা বিএনপি নেতা শাকিল আহম্মেদ দিলু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনা জেলা বিএনপির সদস্য ও চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শাকিল আহম্মেদ দিলু ০৯ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায় দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়ায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। জেলা বিএনপির এই নেতাকে কাছে পেয়ে এলাকাবাসী জানান, নদীর অস্বাভাবিক জোয়ারের তোড়ে ভেঙে যাওয়া বাঁধ দুই দিনেও মেরামত সম্ভব হয়নি। এতে খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের অধিকাংশ গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। মৎস্যঘের, সবজির সঙ্গে সোয়া দুই হাজার বিঘার আমন ধান সম্পূর্ণভাবে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ঢাকী নদীতে অস্বাভাবিক জোয়ারে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দাকোপ উপজেলার ৩০ নং পোল্ডারের অধীন তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির সংলগ্ন বাঁধ ভেঙে যায়। তীব্র পানিপ্রবাহ ও পানি না কমায় দুই দিনেও সেটি সংস্কার সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।  জেলা বিএনপির সদস্য শাকিল আহম্মেদ দিলু ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং তিনি স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি ও উপজেলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি দ্রুত বাঁধ সংস্কারের জন্য সকলকে আশ্বস্ত করেন। এসময়ে তার সঙ্গে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গাজী, বিএনপি নেতা মানষ গোলদার, কবির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট