1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ভারতে অনুপ্রবেশের সময় ২৪ বাংলাদেশি ও চার সিএনজি চালক জব্দ : মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

শেরপুরের সীমান্তবর্তীতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দালাল চক্রের সহযোগিতায় ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার এবং মূলহোতা একজন পলাতক রয়েছে। এছাড়া পরিবহনের অপরাধে চার সিএনজি চালকসহ সিএনজিগুলোও আটক করা হয়েছে।রবিবার (৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ হলদীগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১১০/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজারী বাগান নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে হলদীগ্রাম বিজিবির টহল দল চারটি সিএনজিতে থাকা ২৪ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন,দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে ভারতের চেন্নাই শহরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

বিজিবির তথ্যমতে,প্রতিজন ৫ হাজার টাকা করে দালাল চক্রকে প্রদান করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের প্রধান হোতা মহিদুল ইসলাম (৩০) পলাতক রয়েছেন,আর সদস্য মিলন হক (৩৫) ও মজনু মিয়া (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। অভিযানে চারটি সিএনজি ও সিএনজি চালক,১৪ টি মোবাইল ফোন,একটি পাওয়ার ব্যাংক,একটি হাতঘড়ি এবং নগদ ৫৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।আটক দুই মানবপাচারকারীর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে আটক ২৪ বাংলাদেশি ও চার সিএনজি চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট