1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

হিজলায় গৃহবধূর ওপর স্বামীর নৃশংসতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধি, আলমগীর হোসেন

বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের আবদা গ্রামে স্বামীর নির্যাতনে গুরুতর আহত হয়েছেন দুই সন্তানের জননী আয়েশা বেগম। অভিযোগ উঠেছে, তার স্বামী লিটন রাড়ী (কাশেম বাড়ির ছেলে) দীর্ঘদিন ধরে তাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছেন।পরিবার সূত্রে জানা যায়, বিবাহের পর থেকেই লিটন প্রায়ই স্ত্রী আয়েশার উপর অমানবিক নির্যাতন চালাতেন। সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিটন রাড়ী আয়েশাকে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন। এতে আয়েশার হাত-পা ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছেন।আয়েশা বেগমের বাবা আবদুল জলিল জানান, “মেয়ের সুখের জন্য আমি দুই লক্ষ টাকার গাছ বিক্রি করে জামাতাকে দিয়েছি। এছাড়াও বিভিন্ন সময়ে আরও বহু টাকা দিয়েছি। এত কিছু করার পরও আমার মেয়েকে সে এইভাবে পিটিয়ে আহত করেছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা লিটন রাড়ীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট