1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বগুড়ায় ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে গুজবে সতর্ক থাকার তাগিদবগুড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শীর্ষক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামে মসজিদে জুম্মার খুৎবায় টাইফয়েডের টিকা নিতে মুসল্লীর মাধ্যমে সন্তানদের উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।বক্তারা বলেন, ব্যবহৃত এই টিকা নিরাপদ ও কার্যকর। প্রতিবেশী কোনো দেশেই নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সঠিক তথ্য প্রচার করতে হবে। গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন বগুড়া জেলা প্রশাসক ও যুগ্ম সচিব হোসনা আফরোজা।গতকাল বুধবার জেলা প্রশাসনের সভাকক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উন্মুক্ত মতবিনিময় আয়োজন করে বগুড়ার ইসলামিক ফাউন্ডেশন। সভাপতিত্ব করেন উপ পরিচালক মো. শাফিউজ্জামান। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর ই শাদীদ। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও যুগ্ম সচিব হোসনা আফরোজা।বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার পরিচালক (গবেষণা) মোহাম্মদ রফিকুল ইসলাম, বগুড়া সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, ইসলামিক ফাউন্ডেশন সহকারী পরিচালক আহসান হাবীব। সঞ্চালনা করেন ফিল্ড অফিসার শেরে আলম সরদার।আলোচনায় অংশ নেন খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসার মুহতাতিম মাওলানা আব্দুল মতিন, জামিল মাদ্রাসার সহকারী পরিচালক আতাউল্লাহ নিজামী, কারবালা মাদ্রাসার মুহতাতিম মাওলানা আব্দুল মতিন, কলামিস্ট মোস্তাকিম রহমান, মো. আসাদুজ্জামান, শাহ আলম প্রমূখ।বৈঠকে জেলা প্রশাসক বলেন, সকল ধর্মীয় নেতাদের জুম্মার খুৎবায় টাইফয়েডের টিকার বিষয়ে মুসল্লীর মাধ্যমে সন্তানদের উদ্বুদ্ধ করতে হবে। এজন্য জেলার সকল খতিবদের সহযোগিতা প্রয়োজন। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে চলবে এক মাস। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে। জ্বর থাকলে, শিশু সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট