1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ময়মনসিংহে বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা শামীম মিয়া গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা মো: শামীম মিয়া ওরফে নায়েব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) কোতুয়ালী মডেল থানা পুলিশ এবং ২নং পুলিশ ফাঁড়ির সমন্বিত অভিযানে শহরের বুড়াপীরের মাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে শামীম মিয়া আত্মগোপনে রয়েছেন ময়মনসিংহে। এ তথ্যের ভিত্তিতে কোতুয়ালী মডেল থানা পুলিশের বিশেষ টিম ২নং ফাঁড়ির ইনচার্জ সাজেদ কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে ওসি শিবিরুল ইসলাম এবং ২নং পুলিশ ফাড়ির ইনচার্জ সাজিদ কামাল দিকনির্দেশনা প্রদান করেন।শামীম মিয়া আওয়ামী লীগের বনানী ইউনিটের সভাপতি ছিলেন। তার পিতা মো: নাজিম উদ্দিন তার বাড়ি নান্দাইল থানার মাদের নগর গ্রামে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানায় ২নং পুলিশ ফাড়ির সাব ইন্সপেক্টর মো:  কাইয়ুম । পুলিশের দাবি, তিনি পূর্ববর্তী সরকারের সময় গাড়ি ভাঙচুর এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হন। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।গ্রেপ্তারের পর তাকে পুলিশি হেফাজতে রয়েছেন।জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় নেয়া হবে বলেন জানান ফাঁড়ি পুলিশ এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ ধরনের অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট