1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইলিশ রক্ষায় নৌবাহিনীর বিশেষ অভিযান আজ থেকে শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

মেঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশের নদ-নদী ও উপকূলীয় এলাকায় অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিবছরের মতো এবারও ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী সারা দেশে পালিত হচ্ছে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫।এ সময়কালে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ অন্যান্য মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।সরকারি নির্দেশনার বাস্তবায়নে দেশের সমুদ্র, নদী ও উপকূলীয় অঞ্চলে মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ নীতির আওতায় অভিযান পরিচালনা করছে নৌবাহিনীর জাহাজ, ক্রাফট এবং বোটসমূহ। নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের অভিযানে মোট ১৭টি যুদ্ধজাহাজ দেশের ৯টি উপকূলীয় জেলায় মোতায়েন রয়েছে। এর মধ্যে- চাঁদপুর এলাকায় বানৌজা ধানসিঁড়ি, শহীদ ফরিদ ও বিএনডিবি গাংচিল; কক্সবাজার এলাকায় বানৌজা অতন্দ্র, শহীদ মহিবুল্লাহ, দুর্জয়, সাগর ও শহীদ দৌলত; খুলনা এলাকায় বানৌজা মেঘনা, চিত্রা, তিতাস; বাগেরহাট এলাকায় বানৌজা করতোয়া, আবু বকর, দুর্গম; পিরোজপুর ও বরগুনা এলাকায় বানৌজা সালাম ও কুশিয়ারা; বরিশাল এলাকায় বানৌজা পদ্মা, চিত্রা,  তিতাস এবং পটুয়াখালী এলাকায় এলসিভিপি-০১৩ বিশেষভাবে টহল প্রদান করছে।এছাড়া গভীর সমুদ্রে দেশি-বিদেশি সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যুদ্ধজাহাজ ও আধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দ্বারা সার্বক্ষণিক নজরদারি করছে নৌবাহিনী। নৌবাহিনীর এই অভিযান স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ, সশস্ত্র বাহিনী এবং মৎস্য বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত হচ্ছে। অভিযান চলাকালে অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। নৌবাহিনী জানিয়েছে, ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্রগুলো সুরক্ষিত রাখা, অবাধ প্রজননের সুযোগ সৃষ্টি এবং জাতীয় সম্পদ মা ইলিশের সুষ্ঠু সংরক্ষণে তারা সর্বদা নিবেদিত। সমুদ্র ও নদ-নদীতে নিরাপদ প্রজননের পরিবেশ নিশ্চিত করে ইলিশের প্রাচুর্য ও দেশের মৎস্য সম্পদের সমৃদ্ধিতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট