1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি :মোহাম্মদ নাজির খান 

গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা ও ফতুল্লা থানা শাখা। ৩ অক্টোবর-২০২৫ ইং, শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ডিআইটি গিয়ে শেষ হয়।এসময় মজলিস নেতৃবৃন্দ গাজায় অব্যাহত ইসরাইলী গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্লজ্জ সমর্থন ও সহযোগীতা শান্তিকামী মানুষের হৃদয়ে এই রাষ্ট্রটির বিরুদ্ধে প্রবল ঘৃণা উদ্রেক করছে। ইসরাইল একদিকে গাজায় গণহত্যা চালাচ্ছে, অন্যদিকে অবরুদ্ধ ও নিষ্পেষিত গাজাবাসীর জন্য ত্রাণ সরবরাহ বাধাগ্রস্থ করছে। গাজা অভিমুখী বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী জাহাজের টিমকে গতিরোধ ও গ্রেফতার করে ইসরাইল মানবতার ইতিহাসে নিকৃষ্ট কাজ করেছে। অবৈধ ও দখলদার রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক প্রতিরোধ গড়ে তোলার কোন বিকল্প নেই। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত মানবাধিকার কর্মীদের নিঃশর্ত মুক্তির জন্য বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহবান জানান।ফতুল্লা থানা সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক হোসেন, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদ, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট