1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নরসিংদীর মাধবদীতে প্রবাসী বাড়িতে ডাকাতি: ১৮ ঘণ্টার মধ্যে আন্তজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী

নরসিংদীর মাধবদী থানাধীন কান্দাপাড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার মাত্র ১৮ ঘণ্টার মধ্যে আন্তজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
​পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানা পুলিশ দ্রুততার সাথে নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীর পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে।
​ডাকাতির মতো গুরুতর অপরাধের পর এত দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারে মাধবদী থানা পুলিশ ব্যাপক পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।
​অভিযানের সাফল্যের জন্য মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম স্যারকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে, যিনি সারারাত নির্ঘুম থেকে অভিযান পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছিলেন।
​গ্রেপ্তার অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী দলের সদস্যরা হলেন: এস আই বারেক হাওলাদার, কনস্টেবল ফয়সাল, কনস্টেবল মাজাহার, কনস্টেবল শামীম এবং কনস্টেবল সোহেল।
​গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাধবদী থানা পুলিশ এ ধরনের অপরাধ দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট