1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

হিজলায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের পূজামণ্ডপ পরিদর্শন ও পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধি আলমগীর হোসেন

বরিশালের হিজলা উপজেলায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পথসভা করেছেন।মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে আয়োজিত পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ।এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি খালেক হাওলাদার, উত্তর জেলা বিএনপির নেতা ওয়াহিদ হারুন এবং সাবেক ছাত্রনেতা হেমায়েত উদ্দিন সোহরাব।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের আমরা পাঁচজন মনোনয়নপ্রত্যাশী একমত হয়েছি যে, দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তাকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে কাজ করব। আমি বিশ্বাস করি তারেক রহমান কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে মনোনয়ন দেবেন না।”তিনি আরো বলেন, “দীর্ঘ ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনা জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা তাকে বিদায় করেছি। আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তবে কিছু জনগণবিহীন দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।”পথসভা ও পূজামণ্ডপ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজলসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে নেতারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের খোঁজখবর নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট