1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

মানুষ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করছে -স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ০১ অক্টোবর (বুধবার) দুপুরে যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী হরিতলা সম্প্রীতি মন্দির, কালিবাড়ি সার্বজনীন পূজা মন্দির, ত্রীপল্লী সার্বজনীন পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং ভক্তদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে মতবিনিময়কালে সিনিয়র সচিব বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের হলেও এটি সার্বজনীন উৎসব হিসেবে বাংলাদেশে পালিত হয়ে আসছে। দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করতে পারছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত চমৎকার। তিনি বলেন, প্রতি বছর মা দুর্গা আসেন, অসুরকে বধ করা জন্য। অনুরূপভাবে সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমাজে একধরণের অসুর আছে যারা সবসময় বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একাজে সরকার আমার আপনার পাশে রয়েছে। এসময় খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল হক, পুলিশ সুপার রওনক জাহান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবছর কেশবপুর উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নে প্রায় একশত ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চৌগাছা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং ভক্তদের সাথে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট