1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

টাঙ্গাইলের ‎ধনবাড়ী-মধুপুরে বিএনপির প্রচারণায় উৎসাহ উদ্দীপনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা প্রতিনিধি তাছলিমা খাতুন

‎আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি ব্যাপক গণসংযোগ শুরু করেছে। ধনবাড়ী উপজেলার ২নং বানিয়াজান ইউনিয়নে দিন ব্যাপী গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। এসময় এলাকার সাধারণ জনগণের সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।গণসংযোগ চলাকালে উপস্থিত নেতাকর্মীরা ঐক্য বদ্ধ কণ্ঠে স্লোগান দেন— “স্বপন ফকির জিন্দাবাদ, ধানের শীষের বিজয় হবেই।” তারা জানান, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাচ্ছেন।এই গণসংযোগে উপস্থিত ছিলেন ২নং বানিয়াজান ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামুজ্জামান স্বপন, ধনবাড়ি উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মামুন অর রশিদ আরো উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুজ্জামান তোতা ও মহিলা দলের নেতৃবৃন্দ। তারা জানান, বিএনপির কর্মসূচি সফল করতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সব স্তরের নেতা কর্মীরা মাঠে কাজ করছেন।
‎স্থানীয় দের সাথে আলাপকালে জানা যায়, বিএনপির এ গণ সংযোগ কর্ম সূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। নারী-পুরুষ সহ তরুণ ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা বিশ্বাস করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।‎গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত জনসভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। জনগণের সমর্থন আমাদের বড় শক্তি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট