1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নারায়ণগঞ্জের বন্দর সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, আহত ১০

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :আব্দুল মালেক 

নারায়ণগঞ্জ, ২৯ সেপ্টেম্বর:
নারায়ণগঞ্জ বন্দর সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের দেওলি বটতলায় চাঁদা না দেওয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে অন্তত ১০ জনকে। আহতদের মধ্যে রয়েছেন আরিফ, তার স্ত্রী, ভাই, মেয়ে, মা সহ আরও কয়েকজন নিরীহ ব্যক্তি।
স্থানীয়দের অভিযোগ, এই হামলার নেতৃত্ব দিয়েছে বাসিত সরদার নামের এক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, যিনি বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান মাকসুদের অনুসারী হিসেবে পরিচিত। তবে তার অতীত রাজনীতির সঙ্গে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠতা এবং স্থানীয় প্রভাব বিস্তারের ইতিহাস রয়েছে।
বাসিত সরদারের সন্ত্রাসী বাহিনী একসময় আওয়ামী লীগের হয়ে কাজ করলেও, বর্তমানে নিজের প্রভাব বিস্তারে আবারও সক্রিয় হয়ে উঠেছে। হামলার সময় তার ছেলে নাদিম, নাহিদ, সাইদসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ অংশ নেয়। তারা শুধু হামলাই চালায়নি, বরং বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাট করেছে বলেও অভিযোগ রয়েছে।

থানায় একাধিক মামলা, গ্রেপ্তার অভিযান চলছে

এই ঘটনায় বন্দর থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় হামলা, লুটপাট ও বাড়ি-ঘর ভাঙচুরের একাধিক অভিযোগ উত্থাপন করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন,

“খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। এই গ্রুপের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।”

আহতদের বন্দর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা অপরাধী চক্র

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে বাসিত সরদারের মতো কিছু ব্যক্তি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির রাজত্ব কায়েম করেছে। প্রশাসনের নির্লিপ্ততা ও রাজনৈতিক প্রশ্রয়ের কারণে তারা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠছে।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে এলাকাবাসী বলেন,

“আজ যারা আহত হয়েছেন তারা নিরীহ মানুষ। কাল হয়তো আমরা হবো। প্রশাসন যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয়, তবে পরিস্থিতি আরও ভয়াব

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট