1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ২৮ সেপ্টেম্বর (রবিবার) বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ করা হয়। দেশে যতগুলো আইন আছে তার মধ্যে তথ্য অধিকার আইন ছাড়া সমস্ত আইন’ই জনগণের উপর প্রয়োগ করা হয়। তথ্য অধিকার আইনের মাধ্যমে দেশের আপামর জনসাধারণ সরকারি দপ্তরগুলোর তথ্য চাইতে পারে, যার মাধ্যমে জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি হয়। তথ্য অধিকার আইনের আওতায় চাওয়া তথ্যগুলো প্রদানে সরকারি দপ্তরগুলোকে তৎপর থাকতে হবে। মনে রাখতে হবে, আমরা যারা সরকারি দপ্তরে কাজ করে থাকি তারা সবসময় তথ্য প্রদান করতে বাধ্য। সরকারি প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার বিষয়ে তৎপর হলেই চলবে না, এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সক্রিয় হতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির ও খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর। তথ্য অধিকার বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আব্দুল্লাহ-আল মামুন। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট