1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

নন্দীগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, অপমৃত্যু মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে খাদিজা মিষ্টি (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌর সদরের ওমরপুর মহল্লার ফোরকান আলীর স্ত্রী। ঘটনাটি রহস্যজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা– নেপথ্যের রহস্য উন্মোচনে তদন্ত চলছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের ওপরপুর মহল্লায় স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহে স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

গৃহবধূর স্বামী ফোরকান আলী জানান, ঘটনার দিন সকালে তিনি ওমরপুর সাপ্তাহিক হাটে যান। দুপুর ১২টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখেন। ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকেন। গৃহবধূ খাদিজা মিষ্টি ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন।

নন্দীগ্রাম থানার ওসি ফইম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ বলা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মোঃ তানসেন আলী মন্টু
নন্দীগ্রাম, বগুড়া।
২৬ সেপ্টেম্বর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট