1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঝিনাইগাতীতে ৫৪ বছরেও মালিঝি নদীর ওপর সেতু হয়নি!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি :মারুফ হাসান নাঈম
স্বাধীনতার ৫৪ বছরেও শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের মালিঝি নদীর ওপর একটি সেতু নির্মিত না হওয়ায় নদীর ২ পাড়ের কমপক্ষে ৯ গ্রামের হাজারো মানুষের যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অবিশ্বাস্য হলেও সত্য যে, এ যুগেও তাদের যোগাযোগের ভরসাই শুধু একটি মাত্র বাঁশের সাঁকো! তাও আবার ফি- বছর বর্ষাকালে পাহাড়ি ঢলে ভেঙে যায়। ফলে চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে স্থানীয়দের।

মালিঝি নদীর ২ পাড়ের বিশেষ করে জিগাতলা, চকপাড়া, হাতিবান্দা নিজপাড়া, ঘাগড়া সরকারপাড়া, প্রধানপাড়া, মোল্লাপাড়া, মোনাঘোষা, মধ্য হাতিবান্দা ও পাগলারমুখ গ্রামের শত শত মানুষ প্রতিদিন ভাঙা নরবরে বাঁশের সাঁকো পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। বিশেষ করে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। কৃষকদের কৃষি পণ্য বাজারজাত করতে না পারে সীমাহীন ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এতে স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থী ছাড়া ও চরম ভোগান্তির শিকার হচ্ছেন মুমুর্ষ রোগী এবং গর্ভবতী নারীকে হাসপাতালে নেয়ার সময় ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে বর্ষায় ঝুঁকি আরও বেড়ে যায় কয়েক গুণ।

স্থানীয়রা জানান, একদিকে নেই গাড়ী যাতায়াতের সেতু অপরদিকে নেই রাস্তাঘাট! এই সমস্যার কারণে এই এলাকায় কেউ আত্মীয়তা করতে ও চায়না। অথচ নদীটির ওপর একটি সেতু নির্মাণ করা হলে এই এলাকার গ্রামাঞচলের শিক্ষার্থী, কৃষক, নারী-পুরুষসহ সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে বলে অভিঙগমহলের ধারণা। শুধু তাই নয়, এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সেতুটি বিশেষ ভূমিকা রাখবে। এ ব্যাপারে হাতীবান্দা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বারবার দাবি জানিয়ে আসছি। এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য। কিন্তু হচ্ছে না। অথচ জনগণের ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা হওয়া উচিত।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলবো। এখানে যাতে স্থায়ী সমাধান হয়, সে বিষয়ে উদ্যোগ নেয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট