1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

নন্দীগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :

বগুড়ার নন্দীগ্রামে মুজাহিদ হাসান (২৮) নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাগাদহ এলাকার মোত্তালেব হোসেনের ছেলে। স্ত্রীর ওপর অভিমানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে কুমিড়া পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার দিন মুজাহিদের স্ত্রীসহ পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। স্ত্রীর ওপর অভিমানে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রশি হিসেবে ব্যবহার করেন স্ত্রীর ওড়না।

নন্দীগ্রাম থানার ওসি মো. ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিন দুপুরে নন্দীগ্রাম পৌর সদরের ওমরপুর মহল্লায় স্বামীর বাড়ি থেকে খাদিজা মিষ্টি (২৬) নামের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি রহস্যজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা– নেপথ্যের রহস্য উন্মোচনে তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট