প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৬:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ২:২৬ পি.এম
হিজলা উপজেলায় কোরআন শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
হিজলা (বরিশাল) প্রতিনিধি: আলমগীর হোসাইন
পবিত্র কুরআনের শুদ্ধ শিক্ষা ও ক্বিরাতের প্রসারে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, হিজলা থানা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কাসেমুল উলুম ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী শোয়াইব আল আজহারী প্রধান প্রশিক্ষক হিসেবে অংশ নিয়ে তাজবিদ, তিলাওয়াতের কৌশল ও ক্বিরাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভাপতিত্ব করেন হিজলার উল্লেখযোগ্য প্রতিষ্ঠান কাসেমুল উলূম ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল প্রখ্যাত আলেম আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খান।
অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার শিক্ষক, হাফেজ ও আলেমগণ অংশগ্রহণ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত