1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

কুমিল্লার চৌদ্দগ্রামে ইকরা মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. আমির হোসাইনকে আহবায়ক ও করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমনকে সদস্য সচিব করে চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম আহবায়ক ধোড়করা রেসিডেন্সিয়াল স্কুল এর প্রধান শিক্ষক কাজী এমদাদুল হক মাছুম, মুন্সীরহাট রেনেসাঁ মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, মিয়াবাজার মেধাবিকাশ শিশু নিকেতন এর প্রধান শিক্ষক মো. শাহজাহান, মিয়াবাজার আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ওয়াসিম উদ্দিন, সদস্য: কাদৈর আল-আমিন মডেল স্কুলের প্রধান শিক্ষক মাওলানা মো. আরিফ বিল্লাহ, চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, নারায়ণপুর বর্ণমালা একাডেমির প্রধান শিক্ষক মো. ফখরুল আলম, চৌদ্দগ্রাম কবি নজরুল একাডেমির প্রধান শিক্ষক মো. খোকন মজুমদার, খিরনশাল ইবনে সিনা মর্ডাণ স্কুলের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, জামমুড়া হলি কেয়র একাডেমির প্রধান শিক্ষক ইমামুল মজুমদার, দেড়কোটা জিনিয়াস ফেয়ার একাডেমির প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। এর আগে চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন এর সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন এর পূরনো কমিটি বিলুপ্ত করা হয়। নবগঠিত আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অ্যাসোসিয়েশনের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে।
চৌদ্দগ্রাম বাজারস্থ প্রি-ক্যাডেট স্কুল হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিয়াবাজার শাহ ফজলুর রহমান শিশু একাডেমির প্রধান শিক্ষক মোসা. সাজেদা আক্তার, ইউনুছ মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন সাগর, বারাইশ আল-মদিনা স্কুল এন্ড মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা হাসান, মেরিট কেয়ার স্কুলের প্রধান শিক্ষক মোসা. তাহমিনা আক্তার, বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষক মাওলানা নূর আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট