1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

আসন্ন শারদীয় দুর্গা পূজা – ২০২৫ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে দাকোপে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনার দাকোপ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পূজা – ২০২৫ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে দাকোপে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, ইনচার্জ দাকোপ নৌপুলিশ ফাঁড়ি পংকজ কুমার দেবশর্মা, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত কুমার সাহা, খুলনা জেলা বিএনপির সদস্য শাকিল আহম্মেদ দিলু, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, বাংলাদেশ জামাতে ইসলামের দাকোপ উপজেলার সম্পাদক মোঃ অহিদুজ্জামান, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তর প্রধান ও পূজা কমিটির সভাপতি, সম্পাদক প্রমুখ। সভায় জানানো হয়, এবারের শারদীয় দুর্গাপূজায় দাকোপ উপজেলার ৯টি ইউনিয়নে ১ টি পৌসভায় মোট ৭৬ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ সকল প্রকার ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল বিভাগকে দ্রুততার সাথে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, পূজা মণ্ডপগুলোতে অগ্নি নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেও গুরুত্বারোপ করা হয় সভায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন বলেন, “ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে পূজা সফলভাবে উদযাপন করতে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পূজা উপলক্ষে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা সকল স্তরের জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভায় পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে উৎসবের পরিবেশ বজায় রাখার উপরেও জোর দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট