1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

নরসিংদী রায়পুরার আলোচিত মুদি দোকানদার মানিক মিয়া হত্যায় জড়িত ০২ জনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি ।

গত ১৫/০৯/২০২৫ তারিখ রায়পুরা থানাধীন উত্তর বাখর নগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামে মানিক মিয়া(৬৫), অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন।
মৃত মানিক মিয়া স্থানীয় জঙ্গি শিবপুর বাজারে একজন মুদি দোকানদার। নরসিংদী জেলা পুলিশের একটি টিম হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে আজ ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ হত্যায় জড়িত ০২ জনকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হলেন ০১। রমিজ উদ্দিন ওরফে রমু (২৬), পিতা-মোঃ আলী হোসেন, সাং-চরধুকুন্দি, থানা-রায়পুরা, জেলা- নরসিংদী ও ০২। সুজন মিয়া (২৭) পিতা- মৃত আসাদ মিয়া সাং উত্তর বাখারনগর থানা- রায়পুরা জেলা- নরসিংদী। তন্মধ্যে রমিজ উদ্দিন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

*বিঃ দ্রঃ* চলতি মাসে নরসিংদী জেলায় পৃথক পৃথক ৫টি ঘটনায় ০৭ জন খুনের ঘটনার মধ্যে পারিবারিক দ্বন্দ্বে ০৩ জন, ব্যবসায়ীক দ্বন্দ্বে ০১ জন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ০৩ জন খুন হয়েছে। এ সংক্রান্তে সর্বমোট ০৬ টি মামলা রুজু করা হয়েছে এবং ইতোমধ্যে ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে ০২ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। উল্লেখ্য যে, হত্যার ঘটনায় রুজুকৃত সকল মামলার (০৬ টি) রহস্য উদ্ঘাটিত হয়েছে। অবশিষ্ট আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য যে, নরসিংদী জেলা পুলিশ যে কোন অপরাধের সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ে গ্রেফতারে সচেষ্ট রয়েছে।

অপরাধ ও অপরাধীর তথ্য দিন,
নরসিংদী জেলা পুলিশের সেবা নিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট