1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

বগুড়ায় বিএনপির নির্বাচন শীর্ষক কর্মশালা ও লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনীতির প্রেক্ষাপট শীর্ষক বিএনপির সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করে জেলা মহিলা দল।

শনিবার শহরের টিএমএসএস মার্কেট অডিটোরিয়ামে বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা শাখার সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ সভাপতি ও শহর শাখার সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, তাহাউদ্দিন নাইন। সঞ্চালনা করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সৈয়দ জহুরুল আলম ও সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন।

এদিন শহরের তিনমাথা এলাকায় জেলা মহিলা দলের লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন নেতারা। কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের চক-মাহমুদ গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চান মোশারফ হোসেন। তিনি বীরকেদার সপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির সামাজিক সংযোগ প্রতিষ্ঠার রূপরেখা (বটম আপ এ্যাপ্রোচ) গবেষণা শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

বগুড়া
২০ সেপ্টেম্বর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট