1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

শেরপুরের ঝিনাইগাতী টিডব্লিউএ কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডাব্লিউএ) এর কমিটি গঠন করা হয়েছে।৫ বছর মেয়াদী ২১ সদস্যের এ কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মি. নবেশ খকশী এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মি. অসীম ম্রং।১১ সেপ্টেম্বর টিডব্লিউএ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অরণ্য ই. চিরন এবং সেক্রেটারি জেনারেল যোহন সাংমা স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন করা হয়।কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে নির্বাচিত হয়েছেন ভাইস-চেয়ারম্যান, মি. চিন্তাহরণ হাজং, মি. সিরিল চিরান ও মি. অরুন কোচ, জয়েন্ট সেক্রেটারী মি. ধীমান চন্দ্র কোচ ও মি. সেলিম সাংমা, কোষাধ্যক্ষ মিসেস জসিন্ডা দফো, সাংগঠনিক সেক্রেটারারি মি. করুনা কান্ত কোচ ও মি. কিরণ বর্মণ, প্রচার সেক্রেটারী মি. নন্দলাল চন্দ্র বর্মণ ও মিসেস পারুল মারাক শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সেক্রেটারী মি. প্রশান্ত মারাক ও মি. লিও চিসিম। এছাড়া কমিটির কার্যকরী সদস্য মি. উজ্জল কোচ, মি. ফিলিশন কুবি, মি. প্রমোলন সাংমা, মি. মনব ম্রং ও মি. লিও কুবি এবং সংরক্ষিত মহিলা সদস্যের মধ্যে রয়েছে মিসেস রিনা চিরান ও মিসেস অরুণা ম্রং।ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা যায়, বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ, গাজিপুর, ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ ১১টি জেলার ৫৫টি উপজেলার আদিবাসী অধ্যুষিত অঞ্চলে তাদের শাখা সংগঠন রয়েছে। এটি বাংলাদেশের সর্বাধিকসংখ্যক আদিবাসীদের একটি অভিভাবক সংগঠন। এ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ময়মনসিংহে । শেরপুরের ঝিনাইগাতী উপজেলা দীর্ঘ বছর যাবৎ বংশানুক্রমে বহুসংখ্যক আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে আসছে, তাদের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা ও মাননীয় প্রধান উপদেষ্টার স্পেশাল এ্যাফেয়ার্স বিভাগের প্রকল্প বাস্তবায়নে সরকারকে সহায়তা প্রদানের ক্ষেত্রে আদিবাসীদের প্রতিনিধিত্বকারী অভিভাবক সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ঝিনাইগাতী উপজেলা শাখার অনুমোদন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট