1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

অনলাইনে আয়কর রিটার্ন জমার নতুন যুগ শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় রাজস্ব ভবনে আয়কর রিটার্ন জমার সফটওয়্যার ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) উদ্বোধন করা হয়েছে। এতে ঘরে বসেই করদাতারা সহজে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, নতুন সফটওয়্যার চালুর ফলে দৌড়াদৌড়ি কমবে এবং আগামী বছর থেকে করপোরেট করের রিটার্ন অনলাইনে জমা বাধ্যতামূলক করা হবে। তিনি জানান, সফটওয়্যারটি স্থানীয় তরুণ প্রোগ্রামারদের তৈরি এবং ইতিমধ্যে ১০ হাজারের বেশি করদাতা নিবন্ধন সম্পন্ন করেছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কর আইনজীবীদের উদ্দেশে বলেন, সেবাগ্রহীতাদের হয়রানি না করে সঠিকভাবে সেবা দিতে হবে। সঠিক সেবা পেলে মানুষ খরচ করতে কৃপণতা করে না। তিনি মনে করেন, এ ধরনের সফটওয়্যার করদাতা ও কর আদায়কারী উভয়ের জন্যই সুবিধাজনক হবে।বিশেষ অতিথি আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন বলেন, আধুনিকায়নের পথে চ্যালেঞ্জ থাকলেও ইতিবাচক মানসিকতা নিয়ে এগোতে হবে। আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মো. রোকনুজ্জামান প্রযুক্তির ব্যবহারকে সময়ের দাবি বলে উল্লেখ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কর আইনজীবী সমিতির সভাপতি রমিজ উদ্দিন আহমেদ এবং আইসিএসবির সভাপতি এম নাসিমূল হাই।নতুন ই–রিটার্ন ব্যবস্থায় করদাতাদের প্রথমে এনবিআরের ওয়েবসাইটে নিবন্ধন নিতে হবে। এ জন্য টিআইএন নম্বর ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর প্রয়োজন হবে। নিবন্ধনের পর ব্যাংক হিসাব, সুদের তথ্যসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে। কর পরিশোধও করা যাবে অনলাইনে ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, রকেট ও নগদ ব্যবহার করে। রিটার্ন জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি রসিদ পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট