1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’ খুলনা-১ অঞ্চলের প্রাথমিক বাছাই সফলভাবে বাস্তবায়ন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ১০ সেপ্টেম্বর (বুধবার) বিকালে খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে সকলের সার্বিক-সহযোগিতার আহবান জানান। যার যার দায়িত্ব ইতিবাচকভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় জানানো হয়, এপর্যন্ত খুলনা-১ অঞ্চলে এক হাজার সাতশত ৬৪ জন প্রার্থীর আবেদন জমা পড়েছে। ১২টি বিষয়ভিত্তিক বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগসমূহ: অভিনয় বিভাগ: অভিনয়, আবৃত্তি, গল্প বলা অথবা কৌতুক। নৃত্য বিভাগ: সাধারণ নৃত্য অথবা উচ্চাঙ্গ নৃত্য। সংগীত বিভাগ: দেশাত্মবোধক অথবা আধুনিক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত ও হামদ-নাত। আঞ্চলিক ক্ষেত্রে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় তাৎক্ষনিক উপস্থিত প্রার্থীদের রেজিস্ট্রেশনের জন্য আলাদা বুথ রাখা হবে। অনুষ্ঠানস্থলে সার্বক্ষণিক মেডিকেল বুথ থাকবে। খুলনা-১ অঞ্চলের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি-২০২৫’ এ অংশগ্রহণের আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর-২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট