1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

শেরপুর জেলা জামিনে মুক্তি পেয়ে ফের আটক শেরপুর জেলা আ. লীগ নেতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর জেলা প্রতিনিধি।

শেরপুর জামিনে মুক্তি পাওয়ার পর কারাগারের গেট থেকেই আবার আটক হলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা কারাগার থেকে বের হওয়ার সময় সদর থানা ও ডিবি পুলিশ তাকে আটক করে।পুলিশ সূত্রে জানা গেছে , গত বছরের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন চন্দন কুমার পাল। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।পরবর্তী সময়ে আরও একাধিক মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়। সেসব মামলায় নিম্ন আদালত জামিন না দিলেও, ধাপে ধাপে উচ্চ আদালত থেকে তিনি মুক্তির আদেশ পান।সর্বশেষ মঙ্গলবার বিকেলে একটি মামলায় জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তিনি মুক্তি পান। কিন্তু কারাগারের গেট থেকে সন্ধ্যা ৭টার দিকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আবারও আটক হন। এ সময় কারাগারের বাইরে তার ছোট ভাই অ্যাডভোকেট শক্তিপদ পাল ও পরিবারের অন্য সদস্যরা অপেক্ষা করছিলেন।এ বিষয়ে জেলা ডিবির পরিদর্শক মো. রেজাউল করিম খান বলেন, তাকে সদর থানা পুলিশ আটক করেছে। আমরা সহযোগিতা করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট