1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে দাকোপে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

রক্তদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার”-এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন, খুলনা বিভাগের আয়োজনে দাকোপ উপজেলায় এক ব্যতিক্রমধর্মী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।” এসো নবীন দলে দলে, রক্ত দেই আমরা সবাই মিলে”-এই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় যুব সমাজসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করে তোলে। ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ শুধু রক্তদানে উৎসাহিত করে না, পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাকোপ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকতা ডাঃ সুদীপ বালা, দাকোপ প্রেসক্লাবের নব- নির্বাচিত সভাপতি মোঃ শামীম হোসেন । তাঁরা রক্তদানের প্রয়োজনীয়তা এবং নিরাপদ রক্ত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। ক্যাম্পেইনটি পরিচালনা করেন খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব শামীম আলী। তিনি বলেন, “আমরা চাই তরুণ সমাজ এগিয়ে আসুক মানবতার এই কাজে। একটি ফোঁটা রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে।” এই ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয় চালনা পৌরসভার আল-আমিন নূরানী প্রি-ক্যাডেট মাদ্রাসা ও চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পেইনটি প্রাণবন্ত হয়ে ওঠে। উল্লেখ্য, খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন ইতিপূর্বেও বাংলাদেশর বিভিন্ন জেলায় রক্তদান, স্বাস্থ্যসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট