খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
-
১৫০
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর মোস্তর মোড় এলাকায় অজ্ঞাত এক
(২৫) যুবকের মরদেহ উদ্ধার। গত ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ টার দিকে এক যুবকের মরদেহ পড়ে আছে -এমন সংবাদে খুলনার হরিণটানা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। উদ্ধার কালে স্থানীয়রা জানান (মরদেহ) ছেলেটি পাগল বা মানসিক ভারসাম্যহীন ছিলো। সে কয়েকদিন ধরে খুলনার বিভিন্ন এলাকা দিয়ে ঘুরাঘুরি করছিলো। তবে এখনো তার কোনো পরিচয় বা পরিবারের সন্ধান পাওয়া যায়নি।মরদেহটির পরিচয় খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করছি।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন