1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

মেহেরপুর ও খুলনায় পৃথক যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার): গতরাত আনুমানিক ১ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলায় সেনাবাহিনী নেতৃত্বে একটি যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ মোঃ আকাশ ওরফে শাকিল, রায়হান এবং সজীব নামক তিনজন চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার হয়। অভিযানে ১টি ৭.৬৫ মিঃমিঃ মার্কিন পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩টি ওয়াকি টকি সেট, ১টি ডামি পিস্তল এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জানা যায়, এই গ্রুপটি মেহেরপুর জেলার অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে আসছিল।অন্যদিকে, একই সময়ে খুলনা শহরের লবনচোরা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অপর একটি যৌথ অভিযানে বিস্ফোরক মামলা সহ ৫টি মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী কামরুজ্জামান টুকুকে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি শটগান, ৯ রাউন্ড শটগানের গোলাবারুদ এবং ১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গোলাবারুদ এবং সাউন্ড গ্রেনেড বাংলাদেশ পুলিশের হারানো সরঞ্জামাদি।সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনী নিকট প্রদানের জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট