1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হলো

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা প্রতিনিধি তাজলিমা খাতুন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত কাল সারা দিন উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। দিনব্যাপী নানা আয়োজন ও জন সম্পৃক্ততায় মুখর হয়ে ওঠে পুরো উপজেলা প্রাঙ্গণ। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল রূপ নেয় মিলনমেলায়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, ধনবাড়ী উপজেলা আজ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ সময় ধনবাড়ী উপজেলার রূপকার হিসেবে পরিচিত স্বপন ফকিরের ভূমিকা তুলে ধরে নেতৃবৃন্দ তাকে “জনতার নেতা” আখ্যায়িত করেন। বক্তারা একসঙ্গে স্লোগান দেন— “স্বপন ফকির জিন্দাবাদ”।অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ধনবাড়ী উপজেলার ভবিষ্যৎ উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জন গণের অধিকার আদায়ে ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে।দিনব্যাপী নানা আয়োজন—আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও শোভাযাত্রার মধ্য দিয়ে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এতে ধনবাড়ীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ অংশগ্রহণ করে আনন্দ-উল্লাসে সামিল হন। অভিযান নিউজ টিভি সংবাদ ধনবাড়ী টাঙ্গাইল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট