1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দাকোপে বাজার কমিটির উদ্যোগে হারুনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে হামদ/নাত ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ০৫ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আক্তার হোসেন। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথিরা বলেন, মহানবী (সা.) ন্যায়পরায়নতা ও সততার প্রতীক। তিনি আদর্শ মানুষ ছিলেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে জীবনযাপন করতে পারলে আমাদের পার্থিব জীবন সফল হবে। তিনি ছিলেন সত্যবাদী ও ন্যায়পরায়ন শাসক। মহানবী (সা.) এর জীবনাদর্শ নিয়ে চলতে পারলে সমাজে হানাহানি, রাহাজানি, চুরি-ছিনতাই, ধর্ষণ এগুলো থাকবে না। তারা আরও বলেন, মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণ করে সবাইকে ভ্রাতৃত্ববোধ ও মানবকলাণে ব্রতী হতে হবে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যাপক মো: সিরাজুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট