1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

ময়মনসিংহে মাসকান্দা নতুন বাজারে দোকান দখলে ভোগান্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা নতুন বাজার এলাকায় রাস্তার উপর গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটের কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। রাস্তার জায়গা দখল করে রাখা এসব দোকানের কারণে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বাজারের ভেতরে দোকান থাকার পরও রাস্তার উপর অতিরিক্ত দোকান বসানো হয়েছে। এসব, অস্থায়ী দোকানের মাঝে রয়েছে মাছের দোকান, সবজির দোকান, হাস মুরগি এবং কবুতরের দোকান। দেখা যায় এসব পশু পাখির বিষ্ঠা রাস্তাঘাটেই ফেলে রাখে ব্যবসায়ীরা। এতে চারপাশে দুর্গন্ধ এবং রোগ জীবাণু ছড়ায়। এ ছাড়াও রাস্তা সরু হয়ে পড়ায় যান চলাচলে জট তৈরি হচ্ছে। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে সাধারণ মানুষ, স্কুলগামী শিক্ষার্থী ও জরুরি রোগীবাহী যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পথচারীরা জানান, বহুদিন ধরেই এ সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে প্রতিদিনই মানুষজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবস্থানীয়রা দ্রুত বাজারের রাস্তা দখলমুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট