1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

আলতাফ হোসেন খোকনের নেতৃত্বে হিজলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধি: আলমগীর হোসাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিজলা উপজেলায় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পরিষদ চত্বরে একত্রিত হন। পরে আনন্দ র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হেলিপ্যাড মাঠে গিয়ে আলোচনা সভায় রূপান্তরিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন। তিনি তার বক্তব্যে বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। হিজলা উপজেলা বিএনপিতে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজের ঠাঁই হবে না।”তিনি আরও বলেন, “স্বেচ্ছাসেবক দলের কান্ডারি, হিজলা-মেহেন্দিগঞ্জের জনমানুষের নেতা রাজীব আহসান বহু বছর ধরে জিয়া পরিবারের বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে জেল-জুলুম সহ্য করেছেন। আমরা হিজলা উপজেলা বিএনপি আগামী নির্বাচনে রাজীব ভাইয়ের নেতৃত্বে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো।”আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার, আলী আহমেদ হাওলাদার, হিজলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান গিয়াস উদ্দিন, গৌরব্দী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলাইমান জমাদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. দুলাল সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন খানম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাজাহান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট