1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

শিবচরে তিনমাসের শিশু চুরির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ শেখ জায়েদ

মাদারীপুরের শিবচরে মাকে অচেতন করে তিনমাসের এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মারিয়াম মাওলানা রফিকুল ইসলামের মেয়ে।স্বজন ও এলাকাবাসী জানায়, সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হয় মা কানুন আক্তার। পরে সড়কে সামনে দাঁড়ালে তাকে অচেতন করে একদল দুর্বৃত্ত শিশুকে চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। দুপুরে জ্ঞান ফিরলে বাড়িতে একা ফিরে আসে কানুন। এরপর স্বজনদের বিষয়টি জানালে খোঁজাখুঁজি শুরু হয়। খবর দেয়া হয় থানা পুলিশকে। শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম।প্রতিবেশিরা জানায়, মেয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে একা ফিরে আসাটা দুঃখজনক। অজ্ঞানপার্টির সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের উচিৎ এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করা।মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। আমার আদরের মেয়ের খোঁজ চাই। এই ঘটনায় যারা জড়িত তাদের বিচারও চাই।’মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে সংগ্রহ করেছে সিসিটিভি ফুটেজ। মেয়েটির মা নিজঘর থেকে শিশুটিকে নিয়ে বের হন। পরে একা ফিরে আসেন। তার আসা-যাওয়ার সময়ের মধ্যে কি ঘটেছিল, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট