1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

নরসিংদীর মনোহরদীতে সাংবাদিক পরিবারের উপর হামলা ও ভাঙচুর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
Oplus_16908288

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

নরসিংদীর মনোহরদী উপজেলার চর আহাম্মদপুর গ্রামে দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম বাদল (৬০) ও তাঁর পরিবারের উপর হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মোঃ শাহিন মিয়া (৩৬), পিতা-আবু সিদ্দিকসহ আরও ৪/৫ জন দীর্ঘদিন ধরে বাদলের বাড়ির উঠানে নিয়মিত ময়লা-আবর্জনা ও মলমূত্র ফেলে পরিবেশ দূষণ করে আসছে। এতে ভুক্তভোগী পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি নানা রোগবালাই দেখা দিচ্ছে।বিষয়টি একাধিকবার নিষেধ করলে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বাড়িতেও গিয়ে হুমকি প্রদান করে বলে জানা গেছে। এরই জেরে গত রবিবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে সাংবাদিক তাজুল ইসলামের স্ত্রীকে একা পেয়ে বিবাদীরা গালিগালাজ ও মারধরের চেষ্টা করে। পরে বাদল বাড়িতে ফিরলে সঙ্গবদ্ধভাবে তাঁকে আক্রমণের চেষ্টা করে। তিনি প্রাণ বাঁচাতে ঘরে ঢুকে পড়লে বিবাদীরা ঘরে প্রবেশ করে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ভাঙচুর করে ক্ষতিসাধন করে।স্থানীয়রা জানান, ঘটনার সময় আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। বর্তমানে বাদল ও তাঁর পরিবার ভয়ে আতঙ্কিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বাদল মনোহরদী থানাধীন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট