1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মোবাইল চুরি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

কুমিল্লার চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এর মহিলা ওয়ার্ড থেকে চুরি হয়েছে রোগীর মোবাইল। রবিবার সকাল ১০ ঘটিকায় স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ডের ১১ নাম্বার শয্যায় সংগঠিত চুরির ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট মৌখিকভাবে অভিযোগ করেছেন ভুক্তভোগী রোগীর ছেলে।রোগীর ছেলে মো: মিলন জানায়, ৩১আগস্ট মা ফাতেমা বেগম (৬০) শারীরিক অসুস্থতা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ডা: জাবেদের অধীনে ভর্তি হন। শনিবার সকালে শয্যার পাশে চার্জ দেয়া টেকনো স্পার্ক-৭ মোবাইলটি চুরি হয়ে যায়।পাশের ১২ নাম্বার শয্যার চিকিৎসারত রোগী হোসনে আরা জানায়, এক যুবককে চার্জ থেকে মোবাইল খুলে নিয়ে যেতে দেখেছি, আমি ভেবেছি সে রোগীর লোক।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: রশিদ আহমেদ চৌধুরী জানান,’স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক জনবল সংকট। নেই নিরাপত্তাকর্মী ও ওয়ার্ডবয়। এই সুযোগে বহিরাগতরা রোগীর স্বজন সেজে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঘুরাফেরা করে। এই কারণে চুরির ঘটনা সংগঠিত হতে পারে। সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তে চেষ্টা চলছে। আমরা প্রতিটি আইনশৃঙ্খলা সভায় পুলিশের নিয়মিত টহল এর জন্য বলছি। এবং নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসনের নিকট আনসার চেয়ে আবেদন করেছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট