1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

খালেদা জিয়াকে কা*রাদ*ণ্ড দেয়া বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৫ বছর সা*জা দেওয়া বিচারপতি ড. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। রোববার (৩১ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন।অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে তলব করে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। গত ১ জুলাই সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। সেই ব্যাখ্যা দিয়েই প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে রোববার পদত্যাগপত্র জমা দেন তিনি। এরই মধ্যে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ।এর আগে, গত ২৩ মার্চ বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দিয়েছিলেন রাষ্ট্রপতি।প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগের ভিত্তিতে ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান। একই সঙ্গে তাদের বেঞ্চ না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।প্রসঙ্গত, বিচারপতি মো. আখতারুজ্জামান ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কা*রাদ*ণ্ড দেন। এছাড়া তারেক রহমানসহ পাঁচ জনকে ১০ বছর করে কা*রাদ*ণ্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট