1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দাকোপে বাজার কমিটির উদ্যোগে হারুনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় কেন্দ্রীয় নেতাদের সামনে এনসিপির দুই পক্ষের হাতাহাতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনায় এনসিপির দুই পক্ষের নেতা-কর্মীদের হাতাহাতি। খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় সভায় হাতাহাতিতে জড়িয়েছেন দুই পক্ষের নেতা-কর্মীরা। এ সময় এক নেতাকে শারীরিকভাবে আঘাত করেন অপর পক্ষের নেতা-কর্মীরা। ২৯ আগস্ট শুক্রবার নগরীর বিএমএ মিলনায়তনে এ ঘটনা ঘটে। এ সময় মঞ্চে উপস্থিত এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোল্যা রহমাতুল্লাহ দুই পক্ষকে শান্ত করতে ব্যর্থ হয়ে সভাস্থল থেকে বের হয়ে চলে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাত ৮টায় খুলনা বিএমএ মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা শুরু হয়। রাত ৯টায় কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষ হলে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মো. ওয়াহিদুজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদকে মঞ্চে ডেকে নেন। এ সময় তাঁকে মঞ্চে দেখে প্রতিবাদ করেন অন্য অংশের নেতা-কর্মীরা। তাঁরা ‘চাঁদাবাজ কেন মঞ্চে’ বলে চিৎকার করতে থাকেন। তখন আজাদের অনুসারীরা তাঁদের দিকে তেড়ে যান এবং হট্টগোলে জড়িয়ে পড়েন। কেন্দ্রীয় নেতারা তাঁদের থামাতে ব্যর্থ হয়ে সভাস্থল থেকে বের হয়ে যান। তবে হাতাহাতির ঘটনা সম্পর্কে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। এটি তেমন কিছু নয়। দুই গ্রুপের মধ্যে হইচই হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট